অপরাধের অভিযোগ উঠলেই কাউকে ঘিরে ধরছে একদল মানুষ। শুরু হচ্ছে মারধর, অনেক ক্ষেত্রে তা গড়াচ্ছে হত্যাকাণ্ডে। চুরি, ধর্ম অবমাননা কিংবা সন্দেহের বশে দলবদ্ধ হামলার শিকার হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মব সহিংসতার এক হাজার ১৩৪টি ঘটনায় নিহত হয়েছেন ৮৬৮ জন, আহত ৮৬১ জন।